রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৭ বিদেশী শিক্ষার্থী ভর্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে আবেদনের প্রেক্ষিতে ১৭জন বিদেশী শিক্ষার্থীকে ভর্তির জন্য অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী এ তথ্য নিশ্চিত করেন।
ড. বারী জানান, ১৭ জন শিক্ষার্থীর মধ্যে নেপালের ১৩ জন এবং সোমালিয়া ৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। নেপালী শিক্ষার্থীরা ক্রপসায়েন্স এন্ড টেকনোলজি বিভাগে ৪জন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগে ৬, ফার্মেসী বিভাগে ২ ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগে ১জন।
অন্যদিকে সোমালিয়ার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১জন, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(আইসিই) বিভাগে ১জন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগে ১জন ও ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে ১ জনসহ ৪জন ভর্তির সুযোগ পাবেন। প্রসঙ্গত, এর আগে রাবিতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১৪ জন বিদেশী শিক্ষার্থী ভর্তি হয়েছিল।

সূত্র: দৈনিক আলোকিত ভোর

Comments

Popular posts from this blog

বাড়ছে শৈত্যপ্রবাহের আওতা, কমছে তাপমাত্রা