Posts

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৭ বিদেশী শিক্ষার্থী ভর্তি

Image
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে আবেদনের প্রেক্ষিতে ১৭জন বিদেশী শিক্ষার্থীকে ভর্তির জন্য অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী এ তথ্য নিশ্চিত করেন। ড. বারী জানান, ১৭ জন শিক্ষার্থীর মধ্যে নেপালের ১৩ জন এবং সোমালিয়া ৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। নেপালী শিক্ষার্থীরা ক্রপসায়েন্স এন্ড টেকনোলজি বিভাগে ৪জন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগে ৬, ফার্মেসী বিভাগে ২ ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগে ১জন। অন্যদিকে সোমালিয়ার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১জন, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(আইসিই) বিভাগে ১জন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগে ১জন ও ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে ১ জনসহ ৪জন ভর্তির সুযোগ পাবেন। প্রসঙ্গত, এর আগে রাবিতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১৪ জন বিদেশী শিক্ষার্থী ভর্তি হয়েছিল। সূত্র: দৈনিক আলোকিত ভোর

বাড়ছে শৈত্যপ্রবাহের আওতা, কমছে তাপমাত্রা

Image
পঞ্চগড় জেলা তীব্র শৈত্যপ্রবাহের কবলে রয়েছে বেশ কিছুদিন ধরে, শুক্রবারও এখানে থাকবে তীব্র শৈত্যপ্রবাহ। পাশাপাশি সারা দেশেই তাপমাত্রা কমতে শুরু করবে। শৈত্যপ্রবাহের আওতাও বেড়ে যেতে পারে। পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় বৃহস্পতিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে দাঁড়ায় ৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। গত বুধবারের চেয়ে এখানে অবশ্য তাপমাত্রা কিছুটা বেশিই ছিল গতকাল বৃহস্পতিবার। গত বুধবার এখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৪.৯ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মওসুমে এটাই দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। শুক্রবার পঞ্চগড়ে তীব্র শৈত্যপ্রবাহ থাকবে। ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও বরিশাল অঞ্চলসহ রংপুর বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা হ্রাস পাওয়ার পূর্বাভাস ছিল। আবহাওয়া অফিস আজ দিনের বেলায়ও তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। আজ সারা দিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাও...